বাজে শুরু সিদ্দিকুরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের শুরুতেই দুটি ঘরোয়া টুর্নামেন্ট জিতেছেন। তবে এশিয়ান টুরে সেই ছন্দটা ধরে রাখতে পারেননি গলফার সিদ্দিকুর রহমান। মালয়েশিয়ার মেব্যাংক ওপেনের প্রথম রাউন্ডে পারের চেয়ে ৫ শট বেশি খেলে আছেন যৌথভাবে ১২১তম স্থানে। কাল ২টি বার্ডি করলেও ৭টি বগি করেছেন সিদ্দিকুর। পারের চেয়ে ৬ শট কম খেলে যুগ্মভাবে সবার ওপরে বিশ্বের সাবেক এক নম্বর গলফার ইংল্যান্ডের লি ওয়েস্টউড ও উত্তর আয়ারল্যান্ডের গ্রায়েম ম্যাকডোয়েল।