বাজে শুরু সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে ইন্দোনেশিয়া—সিদ্দিকুর রহমানের পারফরম্যান্সে উন্নতির লক্ষণ নেই। গত সপ্তাহে কুর্মিটোলায় পেট্রনস কাপে তৃতীয় হওয়া সিদ্দিকুর কাল শুরু করেছেন ইন্দোনেশিয়ার সিআইএমবি মাস্টার্স। এতে বাজে শুরু হয়েছে তাঁর। কাল প্রথম রাউন্ডে পারের চেয়ে খেলেছেন দুই শট বেশি, যৌথভাবে আছেন ৫৫তম স্থানে। চীনা তাইপের চান সি-চাং পারের চেয়ে ৬ শট কম খেলে রয়েছেন সবার ওপরে।