বাজে শুরু সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন পূরণের দিনে ছয়-ছয়টি বগি। মালয়েশিয়ার সিআইএমবি ক্লাসিকের প্রথম দিনটা দুঃস্বপ্নের ঘোরেই কাটালেন সিদ্দিকুর রহমান। ১৮ হোলের টুর্নামেন্টে চারটি বার্ডি করেও তাই প্রথম দিন শেষে বাংলাদেশের সেরা গলফারের অবস্থান ৪১ নম্বরে। কাল পারের চেয়ে ২ শট বেশি খেলেছেন সিদ্দিকুর। সিদ্দিকুরের ‘স্বপ্ন তারকা’ টাইগার উডস প্রথম রাউন্ডে পারের চেয়ে ৫ শট কম খেলে আরও ছয়জনের সঙ্গে আছেন যৌথভাবে সপ্তম স্থানে। ভারতের তরুণ গলফার গগনজিৎ ভুল্লার চমক দেখাচ্ছেন এখানেও। পারের চেয়ে ৬ শট কম খেলে উডসের ওপরেই আছেন তিনি। ৬১ লাখ ডলারের এই পিজিএ ট্যুরে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের ট্রয় ম্যাটেসন (-৮)। তথ্যসূত্র: পিজিএ ট্যুর।