বাঞ্ছিত-অবাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপয়া ১৩-তেই থামলেন টিম ব্রেসনান। প্রকৃতিই বাধ্য করল তাঁকে থামতে। টেস্ট অভিষেকের পর থেকে টানা জয়ের অবসান হলো বৃষ্টিতে। বেঁচে গেল অ্যাডাম গিলক্রিস্টের ১৫ ম্যাচের রেকর্ড। গিলক্রিস্ট হাঁফ ছেড়ে বাঁচলেও বাংলাদেশের অলক কাপালি কিন্তু চাইছেন তাঁর রেকর্ডটা ভেঙে যাক। অভিষেকের পর থেকে টানা হারের রেকর্ডটি যে তাঁরই। ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত তাঁর খেলা ১৭টি টেস্টেই হেরেছে বাংলাদেশ। অবাঞ্ছিত এই রেকর্ডে বাংলাদেশিদেরই জয়জয়কার। তালিকার প্রথম আটজনই বাংলাদেশের। কাপালির ঠিক পরেই আছেন হান্নান সরকার (১৩) ও তাপস বৈশ্য (১২)। বৈশ্য অবশ্য পরে জয়ের স্বাদও পেয়েছেন।