বাট-আমির-আসিফের বিচার কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার কাল মঙ্গলবার লন্ডনের আদালতে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের এই তিন ক্রিকেটারসহ বাজিকর মাজহার মজিদের সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাটকে ১০, আসিফকে সাত ও আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল। আর এ ঘটনায় অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগে পাকিস্তানের তিন ক্রিকেটার ও বাজিকর মজিদের বিরুদ্ধে ক্রাউন কোর্টে ফৌজদারি মামলা দায়ের করে লন্ডন পুলিশ।গত ২০ মে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। কিন্তু অভিযুক্ত ক্রিকেদারদের কেউ সেদিন উপস্থিত হননি। বাটদের অনুপস্থিতিতেই ৪ অক্টোবর বিচারের জন্য তারিখ ধার্য করেন আদালত। এ মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডসহ বিপুল অঙ্কের জরিমানা করা হতে পারে তাঁদের। ওয়েবসাইট।