বাট-আমিরের আপিল
ক্রিকেট থেকে নির্বাসিত থাকতে চান না তাঁরা। তাই ফেরার লড়াই শুরু করে দিলেন সালমান বাট ও মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ পাকিস্তানি ত্রয়ীর এই দুজন আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করলেন। ওয়েবসাইট।সেই খবর দিয়ে বাটের আইনজীবী ইয়াসিন প্যাটেল কাল এএফপিকে বলেছেন, ‘আমরা লুসানভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করেছি।’ উল্লেখ্য, বাট-আমিরের সঙ্গে নিষিদ্ধ আরেক ক্রিকেটার ফাস্ট বোলার মোহাম্মদ আসিফও আইনজীবীর মাধ্যমে আপিল করেছেন লুসানের ওই আদালতে।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আইন-আদালত নিয়ে আরও কিছুদিন ব্যস্ত থাকতে হবে এই তিনজনকে। একদিকে লুসানে আপিল, অন্যদিকে যুক্তরাজ্যে ফৌজদারি আদালতে মামলা—আইন-আদালত যেন পিছু ছাড়ছে না এই ক্রিকেটারদের। আগামী ১৭ মার্চ সিটি অব ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শুরু। বাট এই শুনানিতে অংশ নিতে চান।