বাট-আমিরের আপিল খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ আশাটুকুও শেষ হয়ে গেল সালমান বাট ও মোহাম্মদ আমিরের। শাস্তি কমানোর আশায় আপিল করেছিলেন দুই পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু লন্ডনের রয়্যাল কোর্ট অব জাস্টিস কাল তা খারিজ করে দিয়েছেন। অর্থাৎ আড়াই বছরই জেলে থাকতে হবে বাটকে, আমিরকে ছয় মাস। আইনজীবী পরিবর্তন করে কালই আপিল করেছেন মোহাম্মদ আসিফ। বাট-আমিরদের আপিলের অভিজ্ঞতা বলছে, তাঁর ক্ষেত্রেও ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা সামান্যই।তিন সদস্যের আপিল প্যানেলের প্রধান ছিলেন লর্ড চিফ জাস্টিস ইগর জাজ। শুনানিতে বাট-আমির কেউই উপস্থিত ছিলেন না। বাটের আইনজীবী আলী বাজওয়া কালই প্রথম বাটের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে আদালতে দাবি করেছেন, নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর দেড় লাখ ইউরোর প্রলোভনেই এমন করেছেন বাট।তবে এই দাবি ধোপে টেকেনি। বাটকে ‘নাটের গুরু’ ও ‘ক্ষতিকর প্রভাব’ বলে বিচারক নিজের বক্তব্যে বলেছেন, ‘এই দুর্নীতি খুব যত্ন করে সাজানো হয়েছিল, মুহূর্তের প্রলোভনে নয়। এই ক্রিকেটাররা তাদের দল, দেশ, এই খেলাকে এবং বিশ্বজুড়ে খেলার অনুসারীদের সঙ্গে প্রতারণা করেছে। খুব কুখ্যাত ও সহজ একটা কেস এটা। এটা ছিল স্পট ফিক্সিং, ইচ্ছাকৃতভাবে তিনটি নো-বল করা হয়েছিল। প্রাপ্য “পুরস্কার”ই তারা পেয়েছে। শাস্তি কমানো হলে ক্রিকেটের অমর্যাদা হবে।’ আমিরের শাস্তি কমানোর পক্ষে অবশ্য যুক্তি ছিল বলে মনে করেন জাজ। তবে আইসিসিকে বারবার ‘ধোঁকা’ দেওয়ায় তাঁর শাস্তিও কমাননি। ওয়েবসাইট।