বাট-আসিফ-আমিরদের বিচার চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণার অভিযোগে আজ মঙ্গলবার লন্ডনের আদালতে পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিচার কাজ চলছে।আদালতে উপস্থিত আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাট ও ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ। একই অভিযোগে অভিযুক্ত ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও বাজিকর মাজহার মাজিদ এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপস্থিত হননি।গত বছরের আগস্টে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাটকে ১০, আসিফকে সাত ও আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল। আর এ ঘটনায় অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণার অভিযোগে পাকিস্তানের তিন ক্রিকেটার ও বাজিকর মাজহার মাজিদের বিরুদ্ধে ক্রাউন কোর্টে ফৌজদারি মামলা দায়ের করে লন্ডন পুলিশ।গত ২০ মে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। কিন্তু অভিযুক্ত ক্রিকেটারদের কেউ সেদিন উপস্থিত হননি। বাটদের অনুপস্থিতিতেই গত বছরের ৪ অক্টোবর বিচারের জন্য তারিখ ধার্য করেন আদালত। এ মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডসহ বিপুল অঙ্কের জরিমানা করা হতে পারে অভিযুক্তদের। ওয়েবসাইট।