বাট-আসিফের চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডে নয়, কারাজীবনের বাকি দিনগুলো সালমান বাট ও মোহাম্মদ আসিফ কাটাতে চান পাকিস্তানের কারাগারেই। ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট দিয়েছে এই খবর।স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসিফকে এক বছর এবং বাটকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাউথওয়ার্ক ক্রাউন আদালতের ওই রায়ের পর জেলেই সময় কাটছে বাট-আসিফের। বেশি আলোচিত হওয়ায় জেলে যাওয়ার পর তাঁরা অন্য কয়েদিদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এতে বেশ অস্বস্তিতেই পড়েছেন এবং নিরাপত্তার অভাবও বোধ করছেন অভিযুক্ত দুই ক্রিকেটার। তাই শাস্তির বাকি দিনগুলো পাকিস্তানের জেলেই কাটাতে চান তাঁরা। বাট-আসিফ এই দাবিটা জানিয়েছেন তাঁদের আইনজীবীর মাধ্যমে। আগামী আট সপ্তাহের মধ্যেই বাট-আসিফের পক্ষ থেকে আদালতে আবেদন করা হবে বলে আশা করা হচ্ছে।আদালতের রায়ের পর দক্ষিণ লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে ছিলেন বাট-আসিফ। এই সপ্তাহেই তাঁদের সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কেন্টের ক্যান্টারবুরি কারাগারে। এখানেই সাধারণত বিদেশি কয়েদিদের রাখা হয়। কারাভোগের শেষ পর্যায়ে এখান থেকে কয়েদিদের পাঠিয়ে দেওয়া হয় নিজ নিজ দেশের কারাগারে। এ হিসাবে বাট-আসিফ বন্দিজীবনের বাকি দিনগুলো পাকিস্তানে কাটানোর আশা করতেই পারেন। কিন্তু কত তাড়াতাড়ি তাঁরা পাকিস্তানে ফিরবেন, এখন এটাই দেখার। ওয়েবসাইট।