বাট ও আমিরের আপিল কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে উপস্থিত হয়ে দণ্ডাদেশের বিরুদ্ধে কাল বুধবার আপিল করবেন যুক্তরাজ্যের কারাগারে আটক পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ও ফাস্ট বোলার মোহাম্মদ আমির।ক্রিকইনফো জানায়, কালই বাট ও আমিরদের আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে চলতি মাসের শুরুতে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটকে দুই বছর ছয় মাস, মোহাম্মদ আসিফকে এক বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট।রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে এবং ১৯ বছর বয়সী আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। তবে বাট ও আসিফ পাকিস্তানের কারাগারে সাজা খাটতে আগ্রহী বলে কয়েক দিন আগে খবর বেরিয়েছিল।