প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের দুই ক্রিকেটার সালমান বাট ও মো. আসিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। গত বছর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের এ অভিযোগ আনা হয়েছিল।আজ মঙ্গলবার এ অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন লন্ডনের সাউথ ওয়ার্ক ক্রাউন কোর্ট।পাকিস্তানে সাবেক অধিনায়ক সালমান বাটের এ জন্য সাত বছরের সাজা ও জরিমানা হতে পারে।অভিযুক্ত অন্য পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমের এবং খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজেদ এর আগে তাঁদের অপরাধ স্বীকার করেছেন।অধুনালুপ্ত ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকা স্পট ফিক্সিংয়ের এই খবর প্রকাশ করে। রয়টার্স।