বাটদের বিচার শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপনে অবৈধ অর্থ নেওয়া এবং প্রতারণার অভিযোগে আজ লন্ডনের আদালতে শুরু হচ্ছে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিচার। পাকিস্তানের এই তিন ক্রিকেটারেরই আজ উপস্থিত থাকার কথা সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে। ওই দুটি অভিযোগে একই সঙ্গে বিচার চলবে জুয়াড়ি মাজহার মাজিদেরও। অভিযোগে প্রমাণিত হলে যথাক্রমে সর্বোচ্চ ৭ ও ২ বছরের জেল হতে পারে তাঁদের। সমন জারির সময় তিন ক্রিকেটারের কেউই ইংল্যান্ডে ছিলেন না, তবে বিচারপ্রক্রিয়ার জন্য তিনজনই স্বেচ্ছায় ইংল্যান্ডে গেছেন। স্পট ফিক্সিংয়ের দায়ে আইসিসি ইতিমধ্যেই বাটকে ১০, আসিফকে ৭ ও আমিরকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে। এএফপি।