বাটদের শুনানি ৩০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির দেওয়া সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হবে কাতারের দোহায়। শুনানি চলবে ৩০ ও ৩১ অক্টোবর দুই দিন।লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত মাসের গোড়ার দিকে তিন ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতিবিরোধী আইনের ২ নম্বর ধারা অনুযায়ী আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে ক্রিকেটারদের। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে গত সপ্তাহে প্রথমে আপিল করেন অধিনায়ক বাট। চলতি সপ্তাহে বাকি দুজনও একই পথে অগ্রসর হন। তিনজনকেই আইসিসির আচরণবিধি কমিশনের চেয়ারম্যান মাইকেল বেলফের সামনে শুনানিতে অংশ নিতে হবে।বাটদের শুনানি কোথায় অনুষ্ঠিত হবে, এ নিয়ে বেশ কয়েক দিন ধরে গুঞ্জন চলছিল। যুক্তরাজ্যের মিডিয়ার তোপের মুখে পড়ার ভয়ে পাকিস্তানি ক্রিকেটাররা লন্ডনে শুনানিতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে খবর বেরিয়েছে। তবে ক্রিকেটারদের একজন আইনজীবী এ ধরনের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এখন যেখানে শুনানি অনুষ্ঠিত হবে, ২০০৮ সালে ড্রাগ কেলেঙ্কারির কারণে সেই দুবাইয়ে আসিফের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘এটা সবাইকে বুঝতে হবে যে এই শুনানি শুধু ক্রিকেটারদের সাময়িক বহিষ্কারাদেশের ওপর। কারও বিরুদ্ধে অভিযোগ গঠন করার উদ্দেশ্য এখানে নেই। যথাসময়ে ক্রিকেটারদের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।’