বাটলার-তাণ্ডবে ইংল্যান্ডের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জস বাটলার: ১৬ বলে
জস বাটলার: ১৬ বলে

উইকেটকিপার জস বাটলারের তাণ্ডবেই প্রায় ৩০০ ছুঁইছুঁই স্কোর ইংলিশদের। ৬ চার ও ৩ ছক্কায় মাত্র ১৬ বলেই ৪৭ রান করে অপরাজিত ছিলেন বাটলার। ৪৬তম ওভারের পঞ্চম বলে রবি বোপারা আউট হওয়ার পর বাটলার যখন ক্রিজে আসেন ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২১০। এরপর এউইন মরগানকে সঙ্গী করে ম্যাচসেরা বাটলারের অবিশ্বাস্য ব্যাটিং। ইনিংসের শেষ ২৫ বলে ৭৭ রান করে ইংল্যান্ড। শেষ বলে আরেকটি ছয় পেলেই বাটলার ভেঙে ফেলতেন সনাৎ জয়াসুরিয়ার ১৭ বলের দ্রততম ওয়ানডে ফিফটির রেকর্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন ইয়ান বেল, ৪৯ করেছেন মরগান। ওয়েবসাইট।