বাটলার-তাণ্ডবে ইংল্যান্ডের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙিনায় চ্যাম্পিয়নস ট্রফি। তার ঠিক আগ মুহূর্তে সিরিজ হার। স্বাগতিক ইংল্যান্ড দাঁড়িয়ে ছিল আরও বড় লজ্জার সামনে। ট্রেন্টব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ হারলেই ধবলধোলাই। পরশু সেটি জিতে লজ্জা এড়িয়েছে ইংল্যান্ড, ট্রেন্টব্রিজে দিবা-রাত্রির ম্যাচে জিতেছে ৩৪ রানে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৮৭ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৬.৩ ওভারেই ২৫৩ রানে অলআউট নিউজিল্যান্ড। ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও নিউজিল্যান্ডকে জেতাতে পারেননি রস টেলর।উইকেটকিপার জস বাটলারের তাণ্ডবেই প্রায় ৩০০ ছুঁইছুঁই স্কোর ইংলিশদের। ৬ চার ও ৩ ছক্কায় মাত্র ১৬ বলেই ৪৭ রান করে অপরাজিত ছিলেন বাটলার। ৪৬তম ওভারের পঞ্চম বলে রবি বোপারা আউট হওয়ার পর বাটলার যখন ক্রিজে আসেন ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২১০। এরপর এউইন মরগানকে সঙ্গী করে ম্যাচসেরা বাটলারের অবিশ্বাস্য ব্যাটিং। ইনিংসের শেষ ২৫ বলে ৭৭ রান করে ইংল্যান্ড। শেষ বলে আরেকটি ছয় পেলেই বাটলার ভেঙে ফেলতেন সনাৎ জয়াসুরিয়ার ১৭ বলের দ্রততম ওয়ানডে ফিফটির রেকর্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন ইয়ান বেল, ৪৯ করেছেন মরগান। ওয়েবসাইট।