বাটলার তাণ্ডবে ইংল্যান্ডের ২৮৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টর্নেডো আসে কিছু জানান না দিয়েই। তবে ধ্বংসযজ্ঞের চিহ্নটা রেখে যায় বেশ জোরালোভাবেই। কাল ট্রেন্টব্রিজে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টর্নেডোর মতোই আবির্ভূত হলেন জস বাটলার। মাত্র ১৬ বলে ৪৭ রান করে ক্ষতবিক্ষত করলেন নিউজিল্যান্ডের বোলারদের। এই উইকেটকিপার ব্যাটসম্যানের তাণ্ডবেই শেষ ৪ ওভারে ৭৬ রান তুলে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছে ২৮৭। জবাবে এই প্রতিবেদন লেখার সময় ৫ উইকেটে ১১১ রান করেছে নিউজিল্যান্ড। ওয়েবসাইট। ১৫ বলে ৪৫, ইনিংসের শেষ বলে বাটলার দাঁড়িয়ে ছিলেন দ্রুততম ওয়ানডে ফিফটির রেকর্ডের সামনে। আগের তিন বলে দুটি ছক্কা মারা বাটলার আরেকটি ছয় পেলেই ভেঙে যেত ১৯৯৬ সালে জয়াসুরিয়ার গড়া ১৭ বলের রেকর্ড। কিন্তু বাটলার পেলেন ২ রান। ইনিংস সর্বোচ্চ ৮২ রান করেছেন ইয়ান বেল।