বাটের চাপেই আসিফের নো-বল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাট-আসিফরা এত দিন যা বলে এসেছেন, সবই তাহলে মিথ্যে? মোহাম্মদ আসিফের দেওয়া তথ্যের অর্থ তো সেটাই! পাকিস্তানি ক্রিকেটার ত্রয়ীর বর্তমানে বিচার চলছে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে। দ্বাদশ দিনে এসে আসিফ আদালতকে জানালেন, নো-বল করার জন্য অধিনায়ক সালমান বাটই তাঁকে চাপ দিয়েছিলেন। বাট নাকি তাঁকে বকাঝকাও করেছিলেন।শুরু থেকেই নিজেদের নির্দোষ দাবি করে আসছেন বাট-আসিফ-আমিররা। কিন্তু আদালতে আসিফ বলেছেন, ‘সে বিস্ময়করভাবে দ্রুত দৌড়াতে বলে। এবং ‘‘তোমার ঘুম ভাঙে না?’’ জাতীয় কথা বলে কেউ একজন চিৎকার করছিল। আমার ধারণা, বাট কিছু বলে থাকবে; যা আমার মনোযোগে চিড় ধরায়।’বাটের আইনজীবী আলী বাজওয়া আদালতেই আসিফকে পাল্টা প্রশ্ন করেন, ‘শুরুতে (পুলিশের কাছে) কেন তুমি বলনি যে আমার অধিনায়ক আমাকে চাপ দিয়েছে এবং সে কারণেই আমি নো-বল করেছি?’ ওয়েবসাইট।