বাটের শুনানি পেছানোর আবেদন নাকচ করেছে আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিং অভিযোগে আইসিসির শুনানির তারিখ কিছুদিন পেছানোর আবেদন করেছিলেন সালমান বাট। গতকাল বুধবার বাটের আইনজীবী, আইসিসির ট্রাইব্যুনালের প্রধান মাইকেল বেলফের সঙ্গে টেলিকনফারেন্সে এই আবেদনের কথা জানিয়েছিলেন। কিন্তু বাটের শুনানি পেছানোর এ আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। তার মানে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পূর্বনির্ধারিত তারিখেই দোহায় এ শুনানি অনুষ্ঠিত হবে।সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে আইসিসি ছাড়াও যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) আলাদাভাবে আরেকটি মামলা পরিচালনা করছে। বাটের আইনজীবী চেয়েছিলেন এ মামলাটি নিষ্পত্তি হওয়ার পর আইসিসির এ শুনানিটি অনুষ্ঠিত হোক। তবে বাটের এ শুনানি পেছানোর আবেদন সমর্থন করেননি অন্য দুই অভিযুক্ত আমির ও আসিফের আইনজীবীরা। আমিরের আইনজীবী শাহিদ করিম জিও সুপার চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমরা খুব দ্রুত এই বহিষ্কারাদেশ ও অভিযোগের ব্যাপারে আইসিসির একটা সিদ্ধান্ত জানতে চাই। আসিফের উকিলও সালমান বাটের এ পদক্ষেপ সমর্থন করেননি।’ রয়টার্স।