বাড্ডা জাগরণীই চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে ছিল বাড্ডা জাগরণী। কাল শেষ ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়ে বাড্ডাই চ্যাম্পিয়ন হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে এই ম্যাচ ড্র হলে যাত্রাবাড়ীর সঙ্গে বাড্ডাকে প্লে-অফ খেলতে হতো। ৭৫ মিনিটে পিছিয়ে পড়া বাড্ডাকে ৮৯ ও অতিরিক্ত সময়ে ২ গোল করে নাটকীয় জয় এনে দেন সাব্বির। ১২ ম্যাচে ৯ জয়, এক ড্র ও দুই হারে বাড্ডার পয়েন্ট ২৮। ২৬ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে যাত্রাবাড়ী ক্রীড়াচক্র। ইয়ংমেন্স ফকিরেরপুল তৃতীয় (২২)। চ্যাম্পিয়ন বাড্ডা বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে খেলার সুযোগ পাবে।