প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘলা আকাশ আর মৃদু বাতাস—কাল সকাল থেকেই বিকেএসপিতে দেখা গেল ‘ইউরোপীয়’ আবহাওয়া। বেলা তিনটার দিকে হঠাৎই আবহাওয়ার মতিগতি গেল পাল্টে। আকাশে যত মেঘ জমে, ততই বাড়ে বাতাসের গতি। গাজী গ্রুপের সালেহিন সাদের করা ৩৬তম ওভারে বাতাসের তোড়ে মুখ থুবড়ে পড়ে ব্যাটসম্যানের সামনের সাইটস্ক্রিনটি। উড়ে যায় হস্তচালিত স্কোরবোর্ডের রান ও উইকেটসংখ্যা! ব্রাদার্সের ব্যাটসম্যানরা এ নিয়ে খুব একটা আপত্তিও করেননি। চলতে থাকে খেলা। অথচ ব্রাদার্সের ইনিংসের শুরুতেই কিনা সাইটস্ক্রিন খানিকটা সরে যাওয়ায় আপত্তি জানিয়েছিলেন ওপেনার শাহরিয়ার নাফীস। পরে ব্রাদার্সই সাইটস্ক্রিন ছাড়াই খেলে গেল বিনা আপত্তিতে! অবশ্য সাইটস্ক্রিনের মতোই মুখ থুবড়ে পড়েছে ব্রাদার্সের ইনিংসও! ১৬৮ রান তাড়া করতে নেমে ১২৪ রানেই তারা অলআউট!