বাতিস্তার চীনা মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্য করতে চীনারা চষে বেড়াচ্ছে সারা বিশ্ব। কিন্তু ফুটবলে হচ্ছে উল্টোটা। ইউরোপ-আমেরিকা ছেড়ে অনেকেই এখন পাড়ি জমাচ্ছেন চীনে। নিকোলাস আনেলকা ছিলেন, কয়েক দিন আগে কোচ হিসেবে একটি ক্লাবে যোগ দিলেন ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পি। কানাঘুষা চলছে দিদিয়ের দ্রগবার আসা নিয়েও। আর কাল সাংহাইয়ে পা রাখলেন আর্জেন্টিনার সাবেক কোচ ও বিশ্বকাপজয়ী খেলোয়াড় সার্জিও বাতিস্তা। আনেলকার ক্লাব সাংহাই শেনহুয়ার দায়িত্ব নিতেই তাঁর আগমন। প্রাথমিক কথাবার্তা হয়ে গেলেও এখনো চূড়ান্ত হয়নি চুক্তি। তবে সেটি হয়ে যেতে পারে আজই। রয়টার্স।