বাদ ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়লেন ডেভিড ওয়ার্নার। আর পিঠের চোটের কারণে দলকে ইংল্যান্ডে রেখে দেশে ফিরে যাচ্ছেন মিচেল স্টার্ক। কাল ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে এই তথ্য।

ওয়ার্নারের দল থেকে বাদ পড়ার কারণ সীমিত ওভারের ক্রিকেটে বাজে ফর্ম। কোচ ড্যারেন লেম্যান ওয়ার্নারের ওয়ানডে ফর্মটা আশানুরূপ নয় জানিয়ে তাঁকে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে রায়োবি কাপে (অস্ট্রেলিয়ার ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট) খেলার তাগিদ দিলেন। চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে বারে গিয়ে জো রুটের সঙ্গে মারামারি করার জন্য অ্যাশেজ সিরিজের আগে নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার। ওয়েবসাইট।