বাদ দেওয়ার ‘ভিত্তি’ নিয়ে রাজ্জাকের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দলে নেই আবদুল রাজ্জাক। তবে দল ঘোষণার কয়েক ঘণ্টা পরই তাঁকে বাদ দেওয়ার ‘ভিত্তি’ নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।‘আমাকে ৮ নম্বরে ব্যাট করতে বলা হয়েছিল। প্রতিটি ম্যাচে খুব কম ওভারই খেলার সুযোগ পেয়েছি আমি। এর পরও আমার পারফরম্যান্সের বিষয় নিয়ে প্রশ্ন আসছে কীভাবে? ৮ নম্বরে ব্যাট আর মাত্র কয়েক ওভার বোলিং করে কীভাবে পারফরম্যান্স দেখাব আমি’—বাদ পড়ার পর পিটিআইকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশ্ন তোলেন রাজ্জাক।প্রশ্নটা যৌক্তিক। বিশ্বকাপের ৮ ম্যাচের মধ্যে একবারও পুরো ১০ ওভার বোলিং করতে পারেননি তিনি। ৩২.২০ গড়ে রাজ্জাক শিকার করেছেন ৫টি উইকেট। ব্যাট হাতে করেন ১০৪ রান। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ৬২ রানের ইনিংস। তবে যতটুকু সুযোগ পেয়েছেন, তা তিনি কতটা কাজে লাগাতে পেরেছেন, এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। অবশ্য এখানেও আপত্তি রাজ্জাকের, ‘একটা ইনিংস দাঁড় করাতে কিছুটা সময় লাগে। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও একই কথা প্রযোজ্য। দলের ম্যানেজমেন্টকে বলেছিলাম, ৩ নম্বরে ব্যাট করতে প্রস্তুত আমি। এই পজিশনে আমি আগেও খেলেছি। তবে বিশ্বকাপের মতো আসর বলে আমার প্রস্তাব গ্রহণ করেনি ম্যানেজমেন্ট।’ ওয়েবসাইট।