বাদ পড়ছেন কামরান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে একটা জিনিসই খুব ভালো পারছেন কামরান আকমল—নিয়মিত হাস্যরসের জোগান দেওয়া! উইকেটের পেছনে এই পাকিস্তানির এমন দুর্দশা, তাঁকে নিয়ে কয়েক দিনের মধ্যেই চালু হয়ে গেছে বেশ কয়েকটি কৌতুক। এই কৌতুকগুলো আবার এএফপির মতো বার্তা সংস্থাও একসঙ্গে জড়ো করে পাঠিয়েছে:প্রত্যেক সফল ব্যাটসম্যানের পেছনে থাকেন একজন কামরান আকমল!মাইকেল জ্যাকসন আর কামরান আকমলের মধ্যে মিল কোথায়? দুজনই গ্লাভস ব্যবহার করেন, যেটির কোনো কাজ নেই।এই উইকেটকিপারকে নিয়ে সাম্প্রতিক এই আলোচনা জমে ওঠার কারণ গত ম্যাচটায় প্রায় একাই দলকে হারিয়ে দেওয়া। ওই ম্যাচে নাগালের মধ্যে থাকা রস টেলরের ক্যাচ নিতে পারেননি আকমল। একই ওভারে ক্যাচ নিয়েও ফেলে দিয়েছেন। যেন বোঝাতে চাইলেন, প্রথমবারে কেন ক্যাচ নেওয়ার চেষ্টা করেননি। করে কী লাভ হতো?টেলর এরপর যে তাণ্ডব চালিয়েছেন, পাকিস্তান সেটি দ্রুতই ভুলে যেতে চাইবে। তবে এটি ভুলে যাওয়ার কোনো উপায় নেই, উইকেটের পেছনে কামরান দুশ্চিন্তার কারণ হয়ে উঠছেন। শহীদ আফ্রিদি ইঙ্গিত দিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচে বাদ পড়তে পারেন কামরান। সে ক্ষেত্রে তাঁর বদলে গ্লাভস হাতে উইকেটের পেছনে থাকবেন তাঁরই ছোট ভাই উমর। পাকিস্তানের হয়ে তিন আকমল ভাই খেলেছেন। কামরান ও আদনান বিশেষজ্ঞ উইকেটকিপার হিসেবে। উমরও টুকটাক কিপিং করতে পারেন। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওয়ানডেতে কিপিং করেছেন। কিপিং করেছেন তিনটি টি-টোয়েন্টিতেও। ‘পরের ম্যাচে উমরকে দিয়ে কিপিং করানোর কথা আমরা ভাবছি’—উমরকে বিশেষজ্ঞ কিপার হিসেবে ব্যবহার করার ইঙ্গিত দিয়ে বলেছেন আফ্রিদি। এএফপি।