বাদ পড়লেন কলিংউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন নিজে থেকেই। অস্ট্রেলিয়ায় সফল অ্যাশেজ অভিযানের পরপরই। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ অভিযানে ছিলেন। তবে আজ মঙ্গলবার অলরাউন্ডার পল কলিংউডকে সীমিত ওভারের দলেরও বাইরে পাঠালেন ইংলিশ নির্বাচকেরা।শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে কলিংউডকে না রাখার কারণ—ফর্মহীনতা। ‘কলিংউডকে দল থেকে বাদ দেওয়ার কারণ দীর্ঘ সময় ধরে ফর্মহীন থাকা। ও সব সময়ই ইংল্যান্ড দলের অপরিহার্য হাতিয়ার ছিল। আমরা বিশ্বাস করি, ফর্ম ও ফিটনেস ফিরিয়ে এনে দলে ফেরার যোগ্যতা ওর রয়েছে’—৩৫ বছর বয়সী কলিংউডকে বাদ দেওয়ার ব্যাখ্যায় বলেছেন ইংল্যান্ডের নির্বাচক জিওফ মিলার। ওয়েবসাইট।ওয়ানডে দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, রবি রোপারা, স্টুয়ার্ট ব্রড, জেড ডার্নব্যাচ, স্টিফেন ফিন, ক্রেইগ কিসওয়েটার, এডউইন মরগান, সামিট প্যাটেল, কেভিন পিটারসেন, গ্রায়েম সোয়ান, জোনাথন ট্রট ও ক্রিস ওয়াকস।