বাদ পড়লেন গম্ভীর, শেবাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরেন্দর শেবাগের বাদ পড়াটা প্রত্যাশিতই ছিল। ঘরোয়া ক্রিকেটে তো একদমই পারফর্ম করতে পারছিলেন না এই ওপেনার। কিন্তু তুলনামূলক ভালো ফর্ম নিয়েও জায়গা হলো না গৌতম গম্ভীরের। একসময় ভারত দলের দুই অপরিহার্য সদস্য ডাক পাননি মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলে। ডাক পাননি দুই পাঠান ভাই—ইরফান ও ইউসুফদের কেউই। টেস্ট দলের দুই সদস্য চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়েরও জায়গা হয়নি এই দলে। তবে দলে রেখে হরভজন সিংকে আশার আলো দেখিয়েছেন নির্বাচকেরা। ওয়েবসাইট।