বাদ পড়লেন পন্টিং
ওয়ানডে ক্যারিয়ারটা হয়তো শেষই হয়ে গেল রিকি পন্টিংয়ের! ঘরের মাঠে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজের দল থেকে আজ পন্টিংকে ‘বাদ’ দিয়েছেন অস্ট্রেলীয় নির্বাচকেরা।পন্টিংকে বাতিলের খাতায় ফেলে দেওয়ার কারণ—চরম ফর্মহীনতা। ওয়ানডে সিরিজের এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন। এই পাঁচ ম্যাচে পন্টিংয়ের রান মোট ১৮। বাদ পড়ার জন্য ‘যথার্থ’ পারফরম্যান্সই বটে!১৩ সদস্যের দলে পন্টিংয়ের বদলে দলে নেওয়া হয়েছে শেন ওয়াটসনকে। গত বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর এই প্রথম দলে ডাক পেলেন অলরাউন্ডার ওয়াটসন।অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, ড্যান ক্রিস্টিয়ান, হাভিয়ের ডোহার্টি, পিটার ফরেস্ট, রায়ান হ্যারিস, বিন হেলফেনহস, ডেভিড হাসি, মাইক হাসি, ব্রেট লি, ক্লিন্ট ম্যাকাই, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার। সূত্র: ওয়েবসাইট।