বাদ পড়লেন বাউচার
শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল থেকে বাদ পড়লেন মার্ক বাউচার। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের মূল্য দিলেন টেস্টে সবচেয়ে বেশি (৫৪০) ডিসমিসাল করা এই উইকেটকিপার। তিনি ছাড়াও দল থেকে বাদ পড়েছেন ওই সিরিজে খেলা আরও দুজন, ব্যাটসম্যান ডেভিড মিলার ও লেগ স্পিনার ইমরান তাহির। দলে নতুন দুই মুখের একজন অলরাউন্ডার ররি ক্লেইনভেল্ড দুটি টি-টোয়েন্টি খেললেও বাঁহাতি ব্যাটসম্যান ডিন এলগার একেবারেই আনকোরা।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স। ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে শুধু প্রথম দুই ম্যাচের জন্য। এ মাসের ১১ তারিখে পার্লে হবে প্রথম ওয়ানডে ম্যাচ। রয়টার্স।দক্ষিণ আফ্রিকা দলএবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ইয়োহান বোথা, জেপি ডুমিনি, ফ্রাসোঁয়া ডু প্লেসিস, ডিন এলগার, জ্যাক ক্যালিস, ররি ক্লেইনভেল্ড, মরনে মরকেল, ওয়েইন পারনেল, রবিন পিটারসন, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন, লনওয়াবো সোতসোবে।