বাদ পড়লেন শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সেঞ্চুরি করলেও ইংল্যান্ডের বিপক্ষে গত টেস্ট সিরিজে বীরেন্দর শেবাগ ঠিক ‘শেবাগ’ ছিলেন না। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও তাঁর ব্যাটে রান-খরা। কাল ঘরের মাঠে ফিরোজ শাহ কোটলাতে তাই দর্শক হয়ে থাকলেন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল থেকেও বাদ পড়লেন ভারতের বিস্ফোরক ওপেনার। ভারত কাল ঘোষণা করেছে সিরিজের প্রথম তিন ওয়ানডের দল।পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি, রাজকোটের ম্যাচ দিয়ে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ঢুকেছেন চেতেশ্বর পূজারা। গত সপ্তাহেই রঞ্জি ট্রফিতে ২২১ বলে ২০৩ রান করা পূজারা পুরস্কারটা পেয়ে গেলেন হাতেনাতেই। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারা ভারতীয় দলে এটাই একমাত্র পরিবর্তন। অবশ্য গত ছয়টি ওয়ানডেতে ৫, ০, ০, ৪, ৪ ও ৪ রান করেও দলে টিকে গেছেন রোহিত শর্মা। ওয়েবসাইট।ভারতের ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, যুবরাজ সিং, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, আজিঙ্কা রাহানে, অশোক দিন্দা, ভুবনেশ্বর কুমার, সামি আহমেদ ও অমিত মিশ্র।