বাদ পড়লেন হরভজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরে বাজে পারফরমেন্সের পর এবার ভারতের একদিনের দল থেকে বাদ পড়লেন হরভজন সিং। ইংল্যান্ডের ফিরতি সফরের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে জায়গা পাননি এই ডানহাতি অফস্পিনার। তরুণ স্পিনার রাহুল শর্মা ও পেসার শ্রীশান্ত অরবিন্দকে দেখা যাবে নতুন মুখ হিসেবে।ইনজুরির কারণে ইংল্যান্ড সফরে খেলতে না পারার পর আবার দলে ফিরেছেন ওপেনার গৌতম গম্ভীর। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ভারতের আরও চার অভিজ্ঞ ক্রিকেটার শচীন টেন্ডুলকার, জহির খান, বীরেন্দর শেবাগ ও যুবরাজ সিং। নতুন পেসারদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে উমেশ যাদব ও বরুণ আরোনকেও দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় নির্বাচকেরা।ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, পার্থিব প্যাটেল, অজিনকা রেহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ আরোন, উমেশ যাদব, বিনয় কুমার, শ্রীশান্ত অরবিন্দ, রাহুল শর্মা, মনোজ তিওয়ারি, প্রাভীন কুমার। পিটিআই