বাদ পড়লেন হামিদুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত দিল্লি কমনওয়েলথ গেমসের ভারোত্তোলন দলে জায়গাই পেলেন না দক্ষিণ এশীয় গেমসে সোনাজয়ী হামিদুল ইসলাম। পরশু ট্রায়ালে খারাপ করার পরই ধরে নেওয়া হয়েছিল, হামিদুলের পক্ষে দলে আসা সম্ভব নয়। কাল নেওয়া চূড়ান্ত সিদ্ধান্তে সেটারই প্রতিফলন থাকল। ভালো পারফর্ম করে দলে সুযোগ পেয়েছেন বিদ্যুৎ কুমার, মনোরঞ্জন রায়, আবদুল্লাহ আল মোমেন, মোল্লা সাবিরা সুলতানা, ফাহিমা আক্তার ও ফুলপতি চাকমা।