বাদ পড়েছেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ে কাট মিস করেছেন সিদ্দিকুর রহমান। বাংলাদেশের গলফার কাল দ্বিতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে ৩ শট বেশি। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৪ শট বেশি খেলা সিদ্দিকুর টুর্নামেন্ট শেষ করেছেন ৯৭তম স্থানে থেকে। পারের চেয়ে ৭ শট কম খেলে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার জিবে ক্রুগার। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।