বাদ শন মার্শ, ফিরলেন হ্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ফর্মটা খুব একটা খারাপ ছিল না। কিন্তু টেস্ট ফর্মের এত দুরবস্থা যে, ওয়ানডে দলেও জায়গা হারালেন শন মার্শ। উল্টোটা হয়েছে পিটার ফরেস্টের ক্ষেত্রে। ঘরোয়া ওয়ানডেতে রেকর্ড বা বর্তমান ফর্ম কোনোটাই আহামরি নয়। কিন্তু নিউ সাউথ ওয়েলস ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ঢুকে গেলেন শেফিল্ড শিল্ডের দুর্দান্ত পারফরম্যান্সে। প্রায় দেড় বছর পর ওয়ানডেতে ফিরেছেন পেসার রায়ান হ্যারিস। দলে ফিরেছেন আরেক পেসার ক্লিন্ট ম্যাকেও। আর বিশ্রাম দেওয়া হয়েছে ব্র্যাড হাডিনকে। উইকেটের পেছনে দাঁড়াবেন ম্যাথু ওয়েড। চোটের কারণেই ওয়ানডেতেও নেই শেন ওয়াটসন। অধিনায়ক মাইকেল ক্লার্কের ডেপুটি হিসেবে ঘোষণা করা হয়নি কারও নাম।১৪ সদস্যের দলটি শুধু ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য। প্রথম দুই ম্যাচের দল মূলত ১৩ সদস্যের। শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলে মিচেল মার্শ দলের সঙ্গে যোগ দেবেন তৃতীয় ম্যাচের আগে। মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচ দিয়ে ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্টের তৃতীয় দল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে চারবার।সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার সিরিজে ৬ ইনিংসে ৩টি শূন্যসহ মাত্র ১৭ রান করেছেন শন। শেফিল্ড শিল্ডে খেলে নিজেকে ফিরে পাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানকে। এ বছর রাইওবি ওয়ানডে কাপে ২৯.৩৩ গড়ে মাত্র ১৭৬ রান করেছেন ফরেস্ট। সব মিলিয়ে ২২ ম্যাচে গড় ২৬.৪৭, ফিফটি মাত্র দুটি। তবে শেফিল্ড শিল্ডে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের (৫৮.১০ গড়ে ৫৮১)। এই পারফরম্যান্স তো আছেই, প্রধান নির্বাচক জন ইনভেরারিটি জানালেন, ফরেস্টকে নেওয়া হয়েছে ভবিষ্যতের ছায়া খুঁজে পেয়েই, ‘পরবর্তী বছর তিনেকের মধ্যে রিকি পন্টিং ও মাইক হাসিকে আমরা আর পাব না। আমরা তাই তিন-চার-পাঁচজন তরুণ ব্যাটসম্যান বেছে নিয়ে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে চাই। ফরেস্ট এবার শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ফর্মে আছে, তিনটি সেঞ্চুরি করেছে। ওকে আমরা ভবিষ্যতের জন্য গড়ে তুলতে চাই।’ভবিষ্যতের কথা ভাবা হলেও এই দলে চারজন আছেন যাঁদের বয়স ছাড়িয়েছে ৩৪—পন্টিং, ব্রেট লি ও হাসি ভ্রাতৃদ্বয়। ইনভেরারিটির যুক্তি, তরুণদের গড়ে তুলতেই পাশে প্রয়োজন অভিজ্ঞদের। ওয়েবসাইট।অস্ট্রেলিয়ার ওয়ানডে দলমাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, পিটার ফরেস্ট, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ডেভিড হাসি, মাইকেল হাসি, ম্যাথু ওয়েড, ব্রেট লি, রায়ান হ্যারিস, মিচেল স্টার্ক, জেভিয়ার ডোহার্টি, ক্লিন্ট ম্যাকে, মিচেল মার্শ।