বাদই পড়লেন ক্যাসিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসেন্তে দেল বস্ক অবসরে চলে গেছেন, স্পেনের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হুলেন লোপেতেগি। কিন্তু ভাগ্য বদল হলো না ইকার ক্যাসিয়াসের। ইউরোতে জায়গা হারিয়েছিলেন মূল একাদশ থেকে, আর নতুন কোচ তো বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে দলেই রাখলেন না ক্যাসিয়াসকে! অথচ গত মৌসুমেই লোপেতেগির অধীনে এফসি পোর্তোয় খেলেছেন ক্যাসিয়াস। লোপেতেগি অবশ্য সিদ্ধান্তটি ক্যাসিয়াসকেই আগে জানিয়েছেন, ‘আমি ইকারের সঙ্গে কথা বলেছি, সে জাতীয় দলের জন্য বিশাল খেলোয়াড়, স্পেনে বর্তমান আদর্শ। কিন্তু আমরা একমত হয়েছি, এখন ডেভিড ডি গেয়াই আমাদের এক নম্বর গোলরক্ষক। তবে ইকারের জন্য দরজা খোলাই থাকবে।’ ক্যাসিয়াস বাদ পড়লেও ফিরেছেন ডিয়েগো কস্তা ও হুয়ান মাতা। রয়টার্স।