বাদল রায়ের অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন সাবেক ফুটবলার ও বাফুফের সহসভাপতি বাদল রায়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা। গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে তাঁর দ্রুত আরোগ্য চেয়ে দোয়া ও ইফতার অনুষ্ঠানে সর্বশেষ অবস্থা জানান সিঙ্গাপুরফেরত সাবেক ফুটবলার আবদুল গাফফার।
বাদল রায়ের সঙ্গে মোহামেডানে খেলা গাফফার সবাইকে শোনালেন আশার কথাই, ‘জীবনের ঝুঁকি এখন আর নেই। বরং ওর শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়ার যে আশঙ্কা করা হচ্ছিল, সেটাও কেটে গেছে। এখন বাঁ পা নাড়াতে পারছে। মুখের জড়তা কেটেছে, কথা বোঝা যাচ্ছে। পরিচিত কেউ গেলে চিনতে পারছে। অবস্থা দ্রুত ভালোর দিকে।’
৫ জুন রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বাদল রায়কে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হতে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যাগে দ্রুত তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে।