বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালোতেল্লির মন ভালো নেই। না, না...লিভারপুলে তিনি ‘অসুখী’ নন। তাঁর মন খারাপ প্রিয় শূকরছানাটিকে ইতালিতে রেখে আসতে হওয়ায়। এসি মিলানে থাকার সময় শূকরছানাটিকে কিনেছিলেন বালোতেল্লি। আইনি জটিলতার কারণে সেটিকে আর ইংল্যান্ডে নিয়ে আসতে পারছেন না। পশুপালনের লাইসেন্স নিতে হবে আগে। তারপর কোনো ইতালীয় পশুচিকিৎসকের কাছে নিতে হবে স্বাস্থ্যসংক্রান্ত প্রত্যয়নপত্র। তবেই শূকরছানাটিকে নিয়ে যেতে পারবেন ইংল্যান্ডে। এত জটিলতা বালোতেল্লির কি আর ভালো লাগে! ফক্স স্পোর্টস।