বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের ১০০ মিটারের দ্রুততম সাতটি টাইমিংয়ের ছয়টিই তাঁর। দখলে এই ইভেন্টে এ বছরেরও সেরা টাইমিং। এক শর পাশাপাশি ২০০ মিটারেও ভালো করে চলেছেন জাস্টিন গ্যাটলিন। আগামী মাসে বেইজিংয়ে অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আমেরিকান এই স্প্রিন্টারকেই উসাইন বোল্টের মূল প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে। বোল্ট-রাজত্বের অবসান ঘটিয়ে ট্র্যাকের নতুন রাজা হিসেবে আগস্টে আত্মপ্রকাশও করতে পারেন গ্যাটলিন। সেই সম্ভাবনা তো আছেই। তবে বোল্টকে হারাতে পারলেও আইএএএফের বর্ষসেরা হওয়ার সম্ভাবনা তাঁর শূন্য! বিশ্ব অ্যাথলেটিকসের নিয়ন্ত্রক সংস্থা আইএএএফ গত নভেম্বরে আইন করেছে, ডোপপাপী কেউ আইএএফএর বর্ষসেরা হতে পারবেন না! গ্যাটলিন এতে অখুশি হতে পারেন, কিন্তু বোল্ট নিশ্চয়ই বেজায় খুশি। ডোপপাপীদের দিকে যে মাঝেমধ্যেই তির ছোড়েন জ্যামাইকান তারকা। রয়টার্স।