প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা ছুটছে দিগ্বিদিক। তারা বাস্তুহারা, অনিশ্চিত ভবিষ্যৎ। তাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে—শরণার্থী শিশুদের মলিন মুখগুলো দেখে কেঁদে ওঠে লারিসা খেলোয়াড়দের হৃদয়ও। গ্রিসের অন্য শহরের মতো লারিসাতে আফ্রিকা-মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার শরণার্থী এসে ভিড়েছে। বিপদগ্রস্ত এই শিশুদের প্রতি সমব্যথী হতে লারিসা ক্লাব একটা উদ্যোগ নেয় কদিন আগে। ‘শরণার্থী শিশুরা আমাদেরও সন্তান’—স্পনসরের চাপ উপেক্ষা করে জার্সির সামনে এই বার্তা লিখে ছড়িয়ে দিতে চেয়েছে চারদিকে। কিন্তু গ্রিসের শীর্ষস্থানীয় এই ক্লাবের চাওয়া পূরণ হচ্ছে না। মানবিক এই উদ্যোগে বাধা দিয়েছে গ্রিক ফুটবল ফেডারেশন। গ্রিক ফুটবল সংস্থার দাবি, এটা ‘গুরুতর এক রাজনৈতিক বার্তা’। বাধ্য হয়েই লারিসা তাদের পরিকল্পনা থেকে সরে এসেছে। এএফপি।