না, নির্দিষ্ট দিনক্ষণের জন্য অপেক্ষা নয়। অ্যাশেজ চলাকালে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরা (ওয়াগরা) তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে দেখা করতে পারবেন যখন-তখন। আগের কোচ মিকি আর্থারের মাথায়ও এই দেখা-সাক্ষাতের সুযোগ দেওয়ার পরিকল্পনাটা ছিল। তবে আর্থার একটা সীমারেখা টেনে দিয়ে বলেছিলেন, প্রথম টেস্ট শুরুর আগে নটিংহামে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে পারবেন তাঁদের স্ত্রী-বান্ধবীরা। কিন্তু নতুন কোচ ড্যারেন লেম্যান সীমারেখাটা তুলে অ্যাশেজটাকে ক্রিকেটারদের পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত করে দিলেন। লেম্যানের মতে, ক্রিকেট শুধুই একটা খেলা। জীবন অনেক বড়। সুখী জীবনে ভালো খেলার অনুপ্রেরণা এমনিতেই আসে। আর আপনজনদের সান্নিধ্য সেই কাজটাই করে। ওয়েবসাইট।