বানরের ডাক দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদের বিরুদ্ধে ফিফা তো একরকম যুদ্ধই ঘোষণা করেছে। ‘বর্ণবাদ নয়’—এই স্লোগান ছড়িয়ে দিচ্ছে তারা সর্বত্র। তবে নিষেধাজ্ঞা দিয়ে, জরিমানা করেও আটকানো যাচ্ছে না এটা। দর্শকদের বর্ণবাদী আচরণের জ্বালা যে কী, সেটা সবচেয়ে বেশি মনে হয় বুঝেছেন মারিও বালোতেল্লি। এখন ফ্রান্সের ক্লাব নিসের হয়ে খেলছেন ইতালির এই স্ট্রাইকার। সেখানে বিভিন্ন ক্লাবের সমর্থকদের বর্ণবাদী আচরণে অতিষ্ঠ বালোতেল্লি। গত জানুয়ারিতে তাঁকে উদ্দেশ করে বাস্তিয়ার এক সমর্থক বানরের ডাক ডেকেছিলেন। ধরাও পড়ে গেছেন। আর যায় কোথায়! ফ্রান্সের আদালত তিন মাসের কারাদণ্ড দিয়েছেন নিকোলাস বেসোঁ নামের সেই সমর্থককে। চার বছরের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করার পাশাপাশি আট শ ইউরো জরিমানাও করা হয়েছে তাঁকে। এএফপি।