প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত বাবা-মায়ের সন্তান। ব্রুকলিন বেকহাম নিজেও মডেলিং করছে।বেকহাম-ভিক্টোরিয়া তনয়ের পেছনে তরুণীরা তো লাইন দেবেই! প্রেমিক হিসেবে ব্রুকলিনও কম যায় না। এই ১৫ বছর বয়সেই বদলে নিয়েছে বান্ধবী। গত গ্রীষ্ম থেকেই এক ব্রিটিশ মেয়ের সঙ্গে প্রেম চালিয়ে আসছিল। ই-নিউজ খোঁজ নিয়ে জেনেছে, মেয়েটি আমেরিকার রিয়ালিটি টেলিভিশন সিরিজ ‘লেডিস অব লন্ডনের’ অভিনেত্রী জুলি মন্টাগুর মেয়ে। কিন্তু তাকে হটিয়ে ব্রুকলিনের জীবনে এখন নাকি জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের তরুণী অভিনেত্রী ক্লোয়ি গ্রেস মরেৎস। সেই সাত বছর বয়স থেকেই অভিনয়ে যুক্ত ১৭ বছর বয়সী ক্লোয়ির সর্বশেষ অভিনীত সিনেমা ইফ আই স্টে মুক্তি পাবে ২২ আগস্ট । ইয়াহু স্পোর্টস।