বাপকা বেটা রোমারিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় বলে ‘বাপকা বেটা’। বাবা রোমারিও পেলেকেও পাত্তা দিতে চাইতেন না। ছেলে রোমারিনহো পাত্তা দিতে রাজি নন লিওনেল মেসিকে! বাবার মতোই সাংবাদিকদের প্রিয় পাত্র যে সে হয়ে উঠবে, এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখনই। সংবাদ সম্মেলনে ১৬ বছর বয়সী ফুটবলার যেন রোমারিরও প্রতিচ্ছবি। সাংবাদিকেরা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন—কে সেরা, রোনালদো নাকি রোমারিও? রোমারিনহোর উত্তর, ‘রোমারিও, না রোনালদো? আমি মনে করি, আমার বাবাই সেরা, এতে কোনো সন্দেহ নেই। পেলের পরই আমার বাবার স্থান। মেসি এই সময়ের সেরা। কিন্তু সে-ও আমার বাবার মানের ফুটবলার নয়।’ফুটবল ক্যারিয়ারে এক হাজার গোল আছে রোমারিওর। অবশ্য গোলসংখ্যা নিয়ে বিতর্ক আছে। তবে এ নিয়ে কোনো বিতর্ক নেই, ১৯৯৪ বিশ্বকাপের নায়ক ছিলেন তিনিই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। দলকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে মেসির বিবর্ণ পারফরম্যান্সের দিকেও হয়তো ইঙ্গিত করেছেন রোমারিও-তনয়।শুধু কথায় নয়, মাঠেও কিন্তু বাবার প্রতিচ্ছবি এই কিশোর। ব্রাজিলের বয়সভিত্তিক ক্লাব টুর্নামেন্টে কোপা সাও পাওলোতে অভিষেকেই গোল করেছিলেন। পরশুও বদলি হিসেবে নেমে পেলেন গোলের দেখা। দেখা যাক, প্রভাতের সূর্য দিনের পূর্বাভাস হয়ে উঠতে পারে কি না! ওয়েবসাইট।