বাফুফে কর্মকর্তাদের দ্বন্দ্বের জেরে...
ভিসা জটিলতাকে কারণ দেখিয়ে ডেনমার্কে অনূর্ধ্ব-১৫ ফুটবল দল পাঠাচ্ছে না বাফুফে। কোপেনহেগেনে আগামীকাল শুরু ‘কাপ ডেনমার্ক ২০১২’ টুর্নামেন্টটা তাই স্বপ্নই থাকছে বাংলাদেশের কিশোরদের কাছে।বাফুফে ভিসার জন্য আবেদন করে শেষ সময়ে। কারণ, কর্মকর্তার বহর নিয়ে দ্বন্দ্ব। প্রথমে কর্মকর্তাদের একটা তালিকা করেন স্কুল ফুটবল কমিটির কো-চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম। পরে বাফুফের সহসভাপতি বাদল রায় সেটি নাকচ করে আরেকটি তালিকা করেন। এ নিয়ে দ্বন্দ্বে ভিসার জন্য আবেদন করতে করতে অনেকটা সময় পার! গতকাল ভিসা পেলেও যাওয়া সম্ভব ছিল। কিন্তু ভিসা দেয়নি দূতাবাস। বলেছে, সময় লাগবে।১০ জন কর্মকর্তার বহর যোগ করা হয়েছিল দলের সঙ্গে। দ্বন্দ্বের কারণে শেখ আসলাম, বাদল রায়রা ওই বহর থেকে পরে নাম তুলে নেন বলে জানা গেছে। কর্তাদের এই দ্বন্দ্বে খুদে ফুটবলারদের স্বপ্নপূরণ হলো না। অথচ শেষ মুহূর্তে হলেও স্পনসর সংগ্রহ করা সম্ভব হয়েছিল।