বাফুফেকে ফিফার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদস্যভুক্ত দেশগুলোতে পাতানো খেলা নিয়ে জরিপ করছে ফিফা। তারই অংশ হিসেবে বাংলাদেশের ফুটবলে পাতানো ম্যাচের ব্যাপারে স্থানীয় বাইলজের নিয়মকানুন জানতে চেয়ে বাফুফেকে চিঠি পাঠিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ফুটবলে বাজি ধরা নিয়েও বাংলাদেশে কোনো শাস্তির ব্যবস্থা আছে কি না, তা ফিফাকে জানাতে হবে। যদিও এটা বাংলাদেশে নেই। বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলছেন, ‘আমরা আমাদের বাইলজের নিয়মকানুন ভালোভাবে পর্যবেক্ষণ করে ফিফায় পাঠাব।’ চ্যাম্পিয়নশিপ লিগে ঢাকা ইউনাইটেড: বিয়ানী বাজার স্পোর্টিং ক্লাবের নাম বদলে হয়েছে ঢাকা ইউনাইটেড। ক্লাবটির নাম পরিবর্তনের পর তা যাচাই-বাছাই করেছে পেশাদার লিগ কমিটি। ঢাকা ইউনাইটেড নামেই দলটি খেলবে চ্যাম্পিয়নশিপ লিগে। আগামী ১২ ডিসেম্বর ৮ দল নিয়ে শুরু হবে চ্যাম্পিয়নশিপ লিগ।