বাফুফের কাণ্ড
দেশের সেরা ফুটবলারদের নাম কী, তা ঠিকমতো জানে না বাফুফে? নামের বানান না হয় ভুল হতে পারে, কিন্তু অসংখ্য ভুলের সঙ্গে একজনের নামও তারা রীতিমতো পাল্টে দেবে? লন্ডন সফরের জন্য কাল ঘোষিত বাংলাদেশের প্রাথমিক তালিকায় স্ট্রাইকার মিঠুন চৌধুরীর নাম লেখা হয়েছে, ‘মিঠুন চক্রবর্তী’! মিঠুন জানিয়েছেন, পাসপোর্টসহ সব জায়গায় তাঁর নাম মিঠুন চৌধুরী। এটা কীভাবে চক্রবর্তী হলো, সেটা বিরাট এক প্রশ্ন।জাহিদ হাসান এমিলির নাম লেখা হয়েছে ‘জিহাদ হাসান এ্যামেলি’, জাহিদ হোসেনের নাম ‘জিহাদ হোসাইন’ আরশাদ মাহমুদ লিংকনের নাম ‘মোঃ লিংকন’, শাকিল আহমেদের দলের নাম শেখ জামালের পরিবর্তে শেখ রাসেল!বিকেলে দেওয়া এই তালিকা রাতে সংশোধন করে আবার সংবাদমাধ্যমে পাঠায় বাফুফে। ক্লাবগুলোকেও ওই তালিকা পাঠানো হয়েছিল সাধারণ সম্পাদক আবু নাইমের স্বাক্ষরে। পেশাদারির কথা বলে বাফুফে। সেই পেশাদারির এই নমুনা!