বাফুফের কালো তালিকায় তিন জেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে একাডেমি গড়তে সারা দেশে ফুটবলার বাছাই করছে বাফুফের উন্নয়ন কমিটি। তবে ৬৪টি জেলার মধ্যে তিনটি জেলা এ কার্যক্রমের বাইরে। গাইবান্ধা, গাজীপুর ও চুয়াডাঙ্গায় স্থানীয় ফুটবল অ্যাসোসিয়েশন নেই। মামলার জালে আটকে এই তিন জেলায় ফুটবল কার্যক্রম স্থবির। এ অবস্থায় তিন জেলায় প্রতিভা বাছাই না করার পক্ষে বাফুফের উন্নয়ন কমিটির প্রধান বাদল রায়ের যুক্তি, ‘এই তিন জেলার ফুটবল পরিচালনার স্বীকৃত কোনো সংগঠন না থাকায় আমরা সেখানে প্রতিভা বাছাই করছি না।’ কিন্তু প্রশ্ন হলো, কর্মকর্তাদের দ্বন্দ্বের মাশুল কেন দেবে খেলোয়াড়েরা? সমস্যার সমাধান হচ্ছে না। অথচ বাফুফের আচরণে মনে হতে পারে, তিন জেলা বুঝি বাংলাদেশের বাইরে!