বাফুফের ছাড়পত্র পেল চট্টগ্রাম-গোপালগঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বাইরের তিন ভেন্যু পরিদর্শন শেষে দুটি ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত মতামত জানিয়েছে বাফুফে। চট্টগ্রাম ও গোপালগঞ্জ ভেন্যুতে এখনি খেলা আয়োজনে কোনো বাধা নেই। সংস্কারকাজের জন্য ফেনীর শেষ সময় ৩ মে। পরদিন বাফুফের প্রতিনিধিদল আবার স্টেডিয়াম পরিদর্শন করবে। তারপরই হবে ফেনীতে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত।
প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে চট্টগ্রামে ম্যাচ হবে একটি। ফেনী সকার খেলবে চট্টগ্রামে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। মুক্তিযোদ্ধার হোম ভেন্যু গোপালগঞ্জে খেলতে যাবে চট্টগ্রাম আবাহনী ও ফেনী সকার। তৃতীয় পর্বেই ঢাকার বাইরে যাবে ঢাকার দলগুলো।