বাফুফের নির্বাচনে প্রার্থী হতে পারবেন যে কেউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৮ এপ্রিল বাফুফের নির্বাচন। আর এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন যে কেউ। অর্থাৎ, প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো ক্লাব বা সংস্থার কাউন্সিলর হওয়ার বাধ্যবাধকতা নেই। অথচ এত দিন বাফুফে বলেছে, কাউন্সিলর হওয়া ছাড়া প্রার্থী হওয়া যাবে না। গঠনতন্ত্রে থাকলেও এখন হঠাৎ আবিষ্কৃত হয়েছে এ নিয়ম। নির্বাচনে প্রার্থীর সংখ্যা তাই বেড়ে যাচ্ছে অনেক।কাউন্সিলর হওয়ার বাধ্যবাধকতা নেই ফিফার নির্বাচনে। ফিফা অনুমোদিত কোনো সংস্থার নির্বাচনেও একই নিয়ম। তার পরও এত দিন বাফুফে ভুল তথ্য দিয়ে এসেছে এবং নিজেদের সুবিধামতো গঠনতন্ত্রের ব্যাখ্যা দিয়ে নির্বাচন করেছে বলে অনেকেই মনে করছেন।বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের কথা, ‘ফিফার নিয়মেই আছে, নির্বাচনে প্রার্থী হতে চাইলে কাউন্সিলর না হলেও চলবে। নিয়মটা আগেও ছিল। এখন এটা ধরা পড়েছে। তবে প্রার্থীর নাম প্রস্তাব করতে হবে একজন কাউন্সিলরকে এবং একজন কাউন্সিলরই তা সমর্থন করবেন। ভোটাধিকার আছে শুধু কাউন্সিলরেরই।