বাফুফের নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ এপ্রিল অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।আজ বুধবার চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম ও গাইবান্ধা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিনয় কুমার সরকার এ নির্বাচনের ওপর অস্থায়ী স্থগিতাদেশে চেয়ে মামলা করলে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালত কারণ দর্শানোর নির্দেশ দেন। মামলার আরজিতে নির্বাচনের ভোটার তালিকা বাতিল এবং তফসিল অবৈধ ঘোষণা করারও আবেদন জানানো হয়েছে।মামলায় বিবাদী করা হয়েছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক আবু নাঈম সোহাগ ও প্রধান নির্বাচন কমিশনারকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে।আরজিতে বলা হয়, বিবাদীরা বাফুফে নির্বাচনকে সামনে রেখে বহু অগণতান্ত্রিক, অগঠনতান্ত্রিক, বেআইনি ও সংবিধান বিরোধী কাজ করেছেন, যার ফলে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।