বাফুফের পাশে ব্র্যাকনেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট-সেবা দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে এসে দাঁড়িয়েছে ব্র্যাকনেট। ফুটবল ফেডারেশনের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছে ইন্টারনেট সেবাদানকারী এই প্রতিষ্ঠান। এই চুক্তির আওতায় ফুটবল ফেডারেশন ভবন, বঙ্গবন্ধু ও কমলাপুর স্টেডিয়াম, সিলেট ফুটবল একাডেমি, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম ও গোপালগঞ্জ স্টেডিয়ামে ইন্টারনেটের ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে। বাফুফে ভবনে কাল চুক্তিতে সই করেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ব্র্যাকনেটের পক্ষে প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) সাইয়িদ আহমেদ।